নায়িকাদের চুমু খেয়ে বউকে যে উপহার দেন ইমরান হাশমি




  নায়িকাদের চুমু খেয়ে বউকে যে উপহার দেন ইমরান হাশমি

বলিউডের কিসার বয় খ্যাত ইমরান হাশমি অনস্ক্রিনে বহু নায়িকাকে চুমু খেয়েছেন। স্বামীর এমন কাজে বেশ অভিমান করেন ইমরান পত্নী পারভিন। আর তাই বউয়ের রাগ ভাঙাতে প্রতিটি অনস্ক্রিন চুমুর জন্য একটি করে ব্যাগ উপহার দেন ইমরান।

এ প্রসঙ্গে ইমরান বলেন,  ‘ওর (পারভিন) হ্যান্ডব্যাগ খুবই পছন্দ। ব্যাগ রাখার জন্য ঘরের মধ্যে গোটা এক আলমারি আছে ওর। তাই প্রতিটা অনস্ক্রিন চুমুর জন্য একটি করে ব্যাগ উপহার দিতে হয় ওকে।’

তিনি আরো বলেন, ‘পারভিন এখনও রাগ করে থাকে। প্রথম প্রথম তো রাগ ভাঙাতে অনেক কষ্ট হত! এখন আর আগের মত এত বেশি রাগ করে থাকে না। তবুও প্রতিটি ছবির পরই ওর রাগ ভাঙাতে হয়।’

উল্লেখ্য, ‘মার্ডার’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইমরান হাশমি। এরপর একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। সম্প্রতি, তার অভিনীত ‘আজহার’ ছবিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট