Showing posts with label ভিন্ন খবর. Show all posts
Showing posts with label ভিন্ন খবর. Show all posts

গৃহস্থালি কাজে বিনা খরচে সৌদি আরবে প্রেরন

গৃহস্থালি কাজে বিনা খরচে সৌদি আরবে প্রেরন
                                      
                            
                              গৃহস্থালি কাজে বিনা খরচে সৌদি আরবে প্রেরন

গৃহস্থালির কাজের জন্য শর্তসাপেক্ষে বিনা খরচে পুরুষকর্মী নেয়া শুরু করেছে বৃহৎ শ্রমবাজার সৌদি আরব। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে কিশোরগঞ্জের মহসিন হোসেন মিয়াকে গতকাল বুধবার দেশটিতে পাঠানো হয়েছে। এছাড়া দুইশ’র বেশি কর্মী নেয়ার কথা বলেছে দেশটির প্রাইভেট এজেন্সিগুলো।

বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্র কর্মী প্রেরণের বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানায়, সৌদি আরবে এতদিন গৃহস্থালির নারীকর্মী পাঠানো হতো। বুধবার থেকে বিনা খরচে পুরুষ কর্মী পাঠানো শুরু হয়েছে। এখন থেকে সৌদি আরবে গৃহস্থালির কাজে দুই জন নারীকর্মীর পাশাপাশি এক জন পুরুষ নিকটাত্মীয় (বাবা, স্বামী, ছেলে ও আপন ভাই) ও এক জন পুরুষ অনাত্মীয় (রক্তের সম্পর্ক নেই এমন) যেতে পারবে।

এই নিয়মের আওতায় মহসিন হোসেন মিয়াকে সৌদি আরবে পাঠিয়েছে পেন্টাগন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সাদাত হোসাইন বলেন, প্রতি দুই জন নারীকর্মীর বিপরীতে একজন নিকটাত্মীয় ও একজন অনাত্মীয় বিনা খরচে যাওয়ার কোঠা চালু হয়েছে। সেই কোঠাতে গতকাল আমরা একজন পুরুষকে গৃহস্থালি কাজে বিনা খরচে সৌদি আরব পাঠিয়েছি। এভাবে আরো ২০০ জন কর্মী নেয়ার ব্যাপারে সেখানকার বেসরকারি এজেন্সিগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে।

তিনি আরো জানান, বিনা খরচে পাঠানো এসব পুরুষ কর্মী দুই বছর সৌদিতে কাজ করতে পারবেন। তিনি যদি আরো বেশি সময় থাকতে চান তাহলে ভিসা নবায়ন করতে পারবেন অথবা তার নিয়োগকর্তাও (কফিল) নবায়ন করে দিতে পারবেন। আর বাজার অনুযায়ীই তার বেতন নির্ধারণ করা হবে।

অভিজ্ঞতা ছাড়া ভালো চাকরি পাবার উপায়

অভিজ্ঞতা ছাড়া ভালো চাকরি পাবার উপায়
                                            
                                       
                                      অভিজ্ঞতা ছাড়া ভালো চাকরি পাবার উপায়

প্রতিযোগিতার বাজারে বিনা অভিজ্ঞতায় চাকরি পাওয়া আর সোনার হরিণ হাতে পাওয়া সমান কথা।

তাই চাকরি পেতে বেকারদের ভিড়ে নিজেকে স্পেশাল করে তুলতেই হবে আপনাকে। কীভাবে ইন্টারভিউতে নিজেকে আর পাঁচ জনের থেকে আলাদা প্রমাণ করবেন? তার জন্য রইল কিছু টিপস।

মিথ্যার আশ্রয় নেবেন না
কর্মক্ষেত্রে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনেকে বায়োডাটা-তে ছোটখাটো অভিজ্ঞতার কথা লিখে রাখেন। কারণ তাঁদের ধারণা অভিজ্ঞতা দেখলে চাকরির সুযোগ বাড়বে। এর মানে হল, অভিজ্ঞতা না থাকা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। এমনটা হতে দেবেন না। বরং ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে জানান আপনি নিজেকে প্রমাণ করতে চান, নতুন কিছু শিখতে চান, পরিশ্রম করতে চান।

নিজের গুণের বিষয়ে আত্মবিশ্বাসী হোন
ঠিক যে ক্ষেত্রকে কাজের জন্য বেছে নিতে চাইছেন, সেখানে চাকরি পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলিতে পারদর্শী হতে হবে, তার একটি তালিকা তৈরি করুন। যেমন আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র হন, তাহলে আপনাকে খুব ভাল স্পোকেন ইংলিশ জানতে হবে। তেমনই যদি কম্পিউটার শিক্ষার প্রয়োজন হয়, তবে সেটিও শিখে রাখুন। অর্থাৎ ইন্টারভিউতে যাতে সব বিষয়েই আপনি ‘হ্যাঁ’ বলতে পারেন।

নিজের পদের বিষয়ে জ্ঞান প্রয়োজন
ধরুন একটি নির্দিষ্ট কাজের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন। প্রশ্নকর্তা আপনাকে জিজ্ঞেস করতে পারেন, কেন এই পদের জন্যই আপনি নিজেকে বেছে নিতে চান। এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। তার জন্য প্রয়োজন পড়াশুনা। কেন আপনার ওই পদটিই পছন্দ, তা বোঝানোর জন্য সেই বিষয়ে আপনার জ্ঞান থাকা প্রয়োজন।

মন জয় করার প্রতিভা
ইন্টারভিউতে শুধু কয়েকটি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিলেই যে চাকরি পেয়ে যাবেন, তেমনটা নয়। এর সঙ্গে দরকার আরও একটি প্রতিভা। তা হল আপনার ব্যবহার। প্রশ্ন-উত্তর পর্ব খুব ভাল না হলেও বন্ধুত্বপূর্ণ আচরণ, পেশাদারি মনোভাব, আত্মবিশ্বাস, নমনীয়তা আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে।

অন্যদের সঙ্গে সংযোগস্থাপন
সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে নতুন মানুষের সঙ্গে আলাপ করা বেশ সহজ। বড় বা নামী কোম্পানিতে কাজ করেন, এমন মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। তাহলে চাকরির সন্ধানও পাবেন বেশি। তার মধ্যে থেকেই বেছে নিন নিজের পছন্দের চাকরিটি।

টাকা জমানোর সহজ উপায় কি?

টাকা জমানোর সহজ উপায় কি?

                                                  
                                                 টাকা জমানোর সহজ উপায় কি?

আসুন জেনে নেই কিছু উপায় –

১। আয় ব্যয়ের হিসাব রাখুন

প্রথমেই আপনাকে হিসাব করতে হবে প্রতিমাসে কত টাকা হাতে আসছে। আপনার টাকা আয়ের উৎসগুলি চিহ্নিত করুন। তারপর মাসের শুরুতে লিখে নিন মোট কত টাকা এসেছে। বেশ কিছু খরচ আছে যেগুলি আপনাকে করতেই হবে তার জন্য হিসাব করুন। এবার এই দুয়ের পার্থক্য করে দেখুন হাতে কতো টাকা অবশিষ্ট আছে।

২। নির্দিষ্ট পরিমান জমান

এবার বাকি টাকা থেকে দিন প্রতি হিসাব করুন। যেটা লাগবে তা থেকে অতিরিক্ত টাকা সরিয়ে রাখুন। আপনাকে ধরে নিতে হবে আপনি ঐ টাকাগুলো পাননি। সেই টাকার পরিমাণ একটু বড় অংকের হলে ব্যাংকে রাখতে পারেন অথবা নিজের কাছেই যত্নে রাখতে পারেন।

৩। বাড়তি খরচকে না

মাস শেষে হিসেব করলে দেখবেন অনেক বাজে খরচ করে ফেলেছেন- যা না করলেও চলতো। যেমন বন্ধুদের সঙ্গে প্রায়ই দামি কোনো রেস্টুরেন্টে বসা অথবা ভালো একটি হ্যান্ডসেট থাকার পরেও নতুন মডেলের সেট কিনতে চাওয়া, অপ্রয়োজনে শপিং করা, ব্যবহার্য জিনিসের যত্ন না নিয়ে নতুন করে সব কেনা। এইসব বাড়তি খরচগুলো চিহ্নিত করে তা বাদ দেয়ার চেষ্টা করুন। প্রয়োজনের বেশি টাকা নিয়ে ঘুরলে বিনা কারণে খরচ বাড়তে পারে। তাই সেখানেও সাবধান হোন।

৪। মাসের শেষে বুঝেশুনে টাকা খরচ

মাস শেষের দিকে। অনাকাঙ্ক্ষিত প্রয়োজনে খসে যেতে পারে হিসাবের চেয়ে বেশি টাকা। এখন আপনার টাকার টানাটানি হলে মাসের শুরুতে সরিয়ে রাখা টাকা থেকে অল্প কিছু নিতে পারেন। তবে অবশ্যই সবটা নয়। আপনি যদি অপ্রয়োজনীয় খরচগুলি বর্জন করে আসেন, তাহলে মাস শেষে খুব বেশি টাকার টানাটানি হওয়ার কথা নয়। এবার দেখুন সব খরচ ঠিকঠাক করার পরেও আপনার হাতে বেশ কিছু টাকা আছে।
কিমুক্ত জীবন যাপনে দরকার অর্থ সঞ্চয়। এর সুফল আপনি বুঝতে পারবেন জরুরি মুহূর্তে জমানো টাকা হাতে পেলে। সহজ কিছু ধাপ অনুসরণ করলেই কিন্তু তরুণরা বেশ কিছু টাকা জমাতে পারে।

অনলাইনে কারো সাথে সম্পর্ক করার আগে এই বিষয়গুলো জেনে নিন!

অনলাইনে কারো সাথে সম্পর্ক করার আগে এই বিষয়গুলো জেনে নিন!
 
অনলাইনে কারো সাথে সম্পর্ক করার আগে এই বিষয়গুলো জেনে নিন!

অনলাইনে কারো সাথে সম্পর্ক করার আগে এই বিষয়গুলো জেনে নিন!

ভালোবাসার মানুষকে খুঁজে পেতে এখন অনেকেই ইন্টারনেটকে বেঁছে নেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে এবং জুটি বাঁধার ওয়েবসাইটের ছড়াছড়িতে মহিলা ও পুরুষদের একটি বড় অংশই ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হচ্ছেন। তবে বিশেষজ্ঞরা জানান, এই পদ্ধতি যতই সহজ তত ঝামেলারও। সামান্য অসাবধান হলে ঘটতে পারে অনেক বিপদ।

ইন্টারনেটে সম্পর্কে জড়ানোর আগে কীভাবে অপর পক্ষের বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে সেই পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। আসনু দেখে নেই-

* গোয়েন্দাগিরি: ইন্টারনেটে পরিচয়ের সূত্র ধরে কারও সঙ্গে দেখা করার আগে তার সম্পর্কে কিছু তথ্য গুগল থেকে নিয়ে নেওয়া যেতে পারে। গুগলে নির্দিষ্ট ব্যক্তি সম্পর্ক খোঁজ করলে তার পেশা, কাজ ইত্যাদি সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে। একদম কিছু না হলেও সোশ্যাল মিডিয়াগুলোর প্রোফাইল খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক প্রবল। এইগুলোতে গিয়ে একজন মানুষের সম্পর্কে একটা বেশ অনেক তথ্য পাওয়া যেতে পারে। যেমন: তার পছন্দ-অপছন্দ, রাজনৈতিক মতবাদ, মানুষ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। যদি প্রশ্ন তোলা যায় এমন কোনো বিষয় সামনে আসে তবে সম্পর্ক এখানেই শেষ করা উচিত। সামনা-সামনি দেখা হওয়ার আগে গুপ্তচরগিরি করলেও প্রথম দেখাতেই সেই কথা জানিয়ে দেওয়ার মতো বোকামি আবার করা যাবে না। ধারণার সঙ্গে প্রথম দর্শনে বিস্তর অমিল থাকতেই পারে, তাই বলে ধারণা ভুল এটা ভাবারও কিছু নেই। কিছুদিন সময় নিলে সমস্ত বিষয় পরিষ্কারভাবে বোঝা যাবে।

* ক্ষুদে বার্তার বড় যোগ: সারাদিন কথা বলা বা রাতে সব কাজ শেষে ঘুমে সময় নষ্ট করে লম্বা কথা বলার সুযোগ নাও হতে পারে। তাই বলে কি দুজনের মাঝে কথা বন্ধ থাকবে? তাও কি হয়! বিশেষজ্ঞরা বলেন, যত বেশি কথা তত বেশি একে অন্যকে জানার সুযোগ। তাই কথা চালিয়ে যেতে হবে। সারাদিন ছোট ছোট বার্তা আদান প্রদান চলতেই পারে। এভাবে দিন শেষে অনেক কিছুই জেনে নেওয়া যাবে।

* সোশ্যাল মিডিয়া: বর্তমানে অনেকেই ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছেন ফেসবুকে, টুইটারে, কোনও ব্লগ সাইট ইস্ট্রোগ্রাম এমনকি ইউটিউবেও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন এখন নতুন ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তবে এই যোগাযোগের মাধ্যমের মধ্য দিয়ে পরিচয় এবং যোগাযোগ হওয়া সব দিক দিয়েই ভালো। একজন মানুষের সম্পর্ক একটা গভীর ধারণা তার ইন্টারনেটের জীবন থেকে পাওয়া সম্ভব। তাই যখনই কারও সঙ্গে বন্ধুত্বের চেয়েও একটু বেশি কিছু অনুভূত হওয়া শুরু করবে, একটা চোখ খোলা রেখে তার জীবনযাপন লক্ষ করে যেতে হবে।

* ঠকবাজের পাল্লা থেকে নিজেকে রক্ষা করা: সম্পর্কের ঘটকালি করে এমন ওয়েবসাইটগুলি অনেক সময় নিজেদের কাজ অব্যাহত রাখার জন্য কিছু নকল মানুষকে ভাড়া করে। তাদের কাজ হচ্ছে সঠিক মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত আপনাকে তাদের সাইটে আটকে রাখা। এই গর্হিত ঘটনার স্বীকার হওয়া থেকে নিজেকে বাঁচাতে চাইলে দেখা সাক্ষাত করার আগে পছন্দের মানুষ সম্পর্ক ভালো করে জেনে নিতে হবে।

* দেখা করার প্রস্তাব কার থেকে প্রথমে আসবে: দেখা করার প্রস্তাব কে প্রথমে দেবে এই নিয়ে দুজনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে মহিলারা মনে করেন পুরুষের দিক থেকেই প্রস্তাব আসা ভালো। অন্যদিকে পুরুষেরা ভাবে আগ বাড়িয়ে বেশি আগ্রহ দেখালে মানুষ হালকা ভাবে নিতে পারে। এই টানা-পোড়নে সম্পর্কের উষ্ণতা কমতে থাকে। দেখা করার প্রস্তাব কোন দিক থেকে এল এটা কোনও বিষয় না। যখন মনে হবে সবকিছু সঠিক পথে চলছে তখন দেখা করে ফেলাই বুদ্ধিমানের কাজ।

মাত্র ১৫ মিনিটে খাবারে ফরমালিন দূর করুন!

মাত্র ১৫ মিনিটে খাবারে ফরমালিন দূর করুন!

মাত্র ১৫ মিনিটে খাবারে ফরমালিন দূর করুন!

 মাত্র ১৫ মিনিটে খাবারে ফরমালিন দূর করুন!

ফলমুল, শাকসবজি কিংবা মাছ যে কোনো কিছু বাজারে কিনতে গিয়ে সবাই ফরমালিনের আতংকে থাকেন।

হাতের কাছের জিনিস দিয়েই সহজ পদ্ধতিতে আপনি থাকতে পারেন ফরমালিন থেকে নিশ্চিন্তে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়। ব্যাস! তাহলেই আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে।
পদ্ধতি :

১. এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রেখে দিন।

২. ১৫ মিনিট পর ভালো করে ধুয়ে নিন। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত হয়ে গেছে।

এ পদ্ধতিটিতে ভিনেগার ব্যবহার করা হয় কারণ ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮ শতাংশ দূর করতে পারে।

৩. ভিনেগার না থাকলে ফল খাওয়ার আগে লবণ পানিতেও ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এতে ফরমালিন দূর হবে অনেকখানি।

৪. বিশুদ্ধ পানিতে প্রায় ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়।

৫. ফরমালিন দেয়া মাছ লবণ মেশানো পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফরমালিনের মাত্রা কমে যায়।

৬. অপরদিকে, প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারণ পানিতে ফরমালিন যুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফরমালি